শব্দচিত্র আবৃত্তি স্কুল

স্বর যেখানে ছবি আঁকে

শব্দচিত্র আবৃত্তি যাত্রার মূল বৈশিষ্ট্য

আমাদের প্রিমিয়াম প্রোগ্রামের প্রতিটি দিক আপনার সাফল্যের জন্য ডিজাইন করা হয়েছে

📖

আবৃত্তি কী?

আবৃত্তি হলো শব্দ, অনুভূতি, উচ্চারণ ও বাচনভঙ্গির সমন্বয়ে কবিতা বা সাহিত্যকে শিল্পিতভাবে উপস্থাপনের একটি মাধ্যম। এটি কেবল লেখা পড়ে শোনানো নয়; বরং শব্দের আবেগ ও সৌন্দর্যকে কণ্ঠের মাধ্যমে জীবন্ত করে তোলার শিল্প।

🎤

আবৃত্তিশিল্পী : কণ্ঠে অনুভূতির কারিগর

সবাই কবিতা পড়তে পারে, কিন্তু সবাই আবৃত্তি করতে পারে না। কারণ আবৃত্তি কেবল শব্দ উচ্চারণের বিষয় নয়; এটি অনুভূতি, উচ্চারণ, বাচনভঙ্গি ও কণ্ঠনিয়ন্ত্রণের এক শিল্প। যারা নিয়মিত আবৃত্তি চর্চা করেন, তাদের বলা হয় আবৃত্তিশিল্পী বা বাচিক শিল্পী। তারা শব্দকে শুধু উচ্চারণ করেন না, শব্দের আবেগ ও সৌন্দর্যকেও শ্রোতার হৃদয়ে পৌঁছে দেন। একজন সত্যিকারের আবৃত্তিশিল্পী জানেন— কোথায় থামতে হয়, কোথায় অনুভূতি প্রকাশ করতে হয়, এবং কীভাবে একটি কবিতাকে জীবন্ত করে তুলতে হয়।

📚

যেভাবে আবৃত্তি শেখা যেতে পারে

আবৃত্তি একটি চর্চার শিল্প। সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং শুদ্ধ উচ্চারণের মাধ্যমে ধীরে ধীরে একজন মানুষ আবৃত্তিতে দক্ষ হয়ে উঠতে পারে। কণ্ঠচর্চা, কবিতার অনুভূতি বোঝা, বাচনভঙ্গি ও উপস্থাপনার অনুশীলনের মধ্য দিয়েই তৈরি হয় একজন আত্মবিশ্বাসী আবৃত্তিশিল্পী।

আবৃত্তি শিখলে কী লাভ

আবৃত্তি শেখার মাধ্যমে শুধু কবিতা পাঠের দক্ষতাই বাড়ে না, পাশাপাশি তৈরি হয় সুন্দরভাবে কথা বলার অভ্যাস, আত্মবিশ্বাস এবং স্পষ্ট উচ্চারণ। নিয়মিত আবৃত্তি চর্চা একজন মানুষের উপস্থাপনা দক্ষতা, কণ্ঠের সৌন্দর্য ও ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। মঞ্চভীতি কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রেও আবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🎨

স্বর যেখানে ছবি আঁকে

শব্দ, অনুভূতি ও সুন্দর উপস্থাপনার এই শিল্পচর্চাকে আরও মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় থেকেই “শব্দচিত্র” আবৃত্তি বিদ্যালয়ের যাত্রা। যেখানে নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের আগ্রহীদের জন্য থাকছে নিয়মিত আবৃত্তি চর্চা, শুদ্ধ উচ্চারণ, কণ্ঠচর্চা এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার প্রশিক্ষণ।

👥

যাদের জন্য এই আবৃত্তি যাত্রা

যারা শব্দকে সুন্দরভাবে উচ্চারণ করতে চায়, অনুভূতিকে কণ্ঠে ধারণ করতে চায় কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করতে চায়— এই আবৃত্তি যাত্রা তাদের জন্য। শিশুদের জন্য থাকছে সুন্দর উচ্চারণ, ছন্দ ও আত্মবিশ্বাস গড়ে তোলার আনন্দময় চর্চা। কিশোরদের জন্য থাকছে আবৃত্তি, বাচনভঙ্গি ও মঞ্চ উপস্থাপনার নিয়মিত অনুশীলন। আর প্রাপ্তবয়স্কদের জন্য থাকছে কণ্ঠশৈলী, উপস্থাপনা দক্ষতা ও শুদ্ধ উচ্চারণ উন্নয়নের পরিশীলিত প্রশিক্ষণ। আপনি একেবারে নতুন হোন কিংবা আগে থেকেই আবৃত্তির সঙ্গে পরিচিত—আগ্রহ থাকলেই যুক্ত হওয়া যাবে ‘শব্দচিত্র আবৃত্তি স্কুল’ এর প্রথম আবর্তনে।

অনেকের ভিড়ে শব্দচিত্র ভিন্ন

অনলাইন আজ অসংখ্য প্রতিষ্ঠান আবৃত্তি শেখানোর সুযোগ দিচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই চর্চা হয়ে ওঠে গতানুগতিক—একই ধাঁচের পাঠ, একই নিয়ম, এবং সীমিত দিকনির্দেশনার মধ্যে আবদ্ধ। “শব্দচিত্র” এখানে ভিন্ন পথে হাঁটে। আমরা বিশ্বাস করি, আবৃত্তি শুধু মুখস্থ অনুশীলন নয়; এটি একটি সচেতন ও গবেষণালব্ধ শেখার প্রক্রিয়া, যেখানে কণ্ঠ, উচ্চারণ, শ্বাস-প্রশ্বাস, অনুভূতি ও উপস্থাপনা—সবকিছুই ধাপে ধাপে গড়ে ওঠে। এই চর্চায় আমরা অনুসরণ করি এমন একটি কার্যকর পদ্ধতি, যা শিক্ষার্থীর ব্যক্তিগত সক্ষমতা অনুযায়ী তাকে বিকশিত করে। নতুন হোক বা অভিজ্ঞ— প্রতিটি কণ্ঠকে আলাদাভাবে বোঝা এবং তার সম্ভাবনাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। এই পথচলার শেষ প্রান্তে থাকে শুধু দক্ষতা নয়— থাকে আপনার স্বপ্ন, আপনার আত্মবিশ্বাস, এবং নিজেকে প্রকাশ করার এক পরিপূর্ণ শক্তি। এই কারণেই অনেকের ভিড়ে “শব্দচিত্র” শুধু আরেকটি প্রতিষ্ঠান নয়— এটি একটি ভিন্ন যাত্রার নাম।

🎓

শব্দচিত্রে যা শিখবেন

এখানে আপনি শিখবেন— শুদ্ধ উচ্চারণের মৌলিক ও উন্নত কৌশল, কণ্ঠ অনুশীলনের পদ্ধতি, বিভিন্ন ধরনের মাইক্রোফোন ব্যবহারের সঠিক নিয়ম, আবৃত্তি চর্চা, ডাবিং, ভয়েস ওভার এবং কণ্ঠ অভিনয়, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠের কলাকৌশল এবং মঞ্চ উপস্থাপনার খুঁটিনাটি।

যাদের জন্য এই আবৃত্তি যাত্রা

আমাদের বিশেষায়িত প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত

01

শিশুদের জন্য

সুন্দর উচ্চারণ, ছন্দ ও আত্মবিশ্বাস গড়ে তোলার আনন্দময় চর্চা।

02

কিশোরদের জন্য

আবৃত্তি, বাচনভঙ্গি ও মঞ্চ উপস্থাপনার নিয়মিত অনুশীলন।

03

প্রাপ্তবয়স্কদের জন্য

কণ্ঠশৈলী, উপস্থাপনা দক্ষতা ও শুদ্ধ উচ্চারণ উন্নয়নের পরিশীলিত প্রশিক্ষণ।

আমাদের দক্ষ প্রশিক্ষকবৃন্দ

মুসা আকন্দ
আবৃত্তিকার ও বাচিক শিল্প প্রশিক্ষক

মুসা আকন্দ

মুসা আকন্দ একজন বরেণ্য আবৃত্তিকার ও অভিজ্ঞ বাচিক শিল্পচর্চাকারী। কণ্ঠের বিচিত্র কারুকার্য, শব্দের অন্তর্নিহিত অর্থ এবং অনুভূতির সূক্ষ্ম প্রকাশকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পরিচিত।

তিনি বিশ্বাস করেন, আবৃত্তি কেবল উচ্চারণের বিষয় নয়—এটি শব্দের ভেতরের অনুভূতিকে হৃদয় দিয়ে উপলব্ধি করার এক শিল্প। এই ভাবনা থেকেই তিনি দীর্ঘদিন ধরে আবৃত্তি ও বাচিক শিল্পচর্চার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন।

"শব্দচিত্র" আবৃত্তি বিদ্যালয়ের মাধ্যমে তিনি প্রথমবারের মতো শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হচ্ছেন। তাঁর লক্ষ্য হলো শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি ও কণ্ঠশৈলীর মাধ্যমে নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দক্ষভাবে নিজেকে প্রকাশ করতে সহায়তা করা।

মেহেদী দাম
সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার (রাজশাহী)

মেহেদী দাম

মেহেদী দাম রাজশাহী বেতারের একজন তালিকাভুক্ত সংবাদ পাঠক। তিনি বহু বছর ধরে শুদ্ধ উচ্চারণ, কণ্ঠ অনুশীলন, বাচিক শিল্পচর্চা এবং সংবাদ উপস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

কণ্ঠের গাম্ভীর্য, শুদ্ধ উচ্চারণ এবং স্পষ্ট বাচনভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপনায় তিনি একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। দীর্ঘদিনের এই চর্চা তাঁকে কণ্ঠনির্ভর উপস্থাপনার ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ করে তুলেছে।

আবৃত্তি ও কণ্ঠচর্চার বাস্তবভিত্তিক দিকগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ভূমিকা গুরুত্বপূর্ণ!

সেহেলী আজিজ মৌ
ডাবিং আর্টিস্ট, ভয়েস ওভার ও ভয়েস এ্যাক্টর

সেহেলী আজিজ মৌ

সেহেলী আজিজ মৌ দেশের একজন অভিজ্ঞ ডাবিং আর্টিস্ট, ভয়েস ওভার এবং কণ্ঠ অভিনয় শিল্পী। গলার স্বর বৈচিত্র্য, চরিত্রভিত্তিক কণ্ঠপ্রকাশ এবং আবেগনির্ভর উপস্থাপনায় তাঁর রয়েছে দীর্ঘদিনের সমৃদ্ধ অভিজ্ঞতা।

তিনি বহু বছর ধরে বিভিন্ন দেশি ও বিদেশি কার্টুন, সিরিজ ও চলচ্চিত্রে ডাবিং ও ভয়েস ওভার শিল্পে কাজ করে আসছেন। পাশাপাশি কণ্ঠ অভিনয়ের মাধ্যমে বিভিন্ন চরিত্রের আবেগ, ভাব ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে তিনি বহু প্রশিক্ষণার্থীকে ডাবিং, ভয়েস ওভার এবং কণ্ঠ অভিনয়ের খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন, যেখানে গলার স্বর নিয়ন্ত্রণ, চরিত্র উপস্থাপন এবং মাইক্রোফোন ব্যবহারের কৌশল বিশেষ গুরুত্ব পায়।

আরিফুল হক সরকার
প্রফেশনাল উপস্থাপক

আরিফুল হক সরকার

আরিফুল হক সরকার দেশের একজন প্রথিতযশা প্রফেশনাল উপস্থাপক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মেগা ইভেন্ট সফলভাবে সঞ্চালনা করে আসছেন।

পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারভিউ টেকনিকের ওপর তাঁর রয়েছে গভীর দক্ষতা, যা একজন শিক্ষার্থীকে মঞ্চে আত্মবিশ্বাসী ও সাবলীলভাবে নিজেকে প্রকাশ করতে সহায়তা করে।

মঞ্চভীতি দূর করা, কথা বলার দক্ষতা উন্নয়ন এবং প্রফেশনাল উপস্থাপনার কৌশল শেখাতে তাঁর অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

সালমান হাবীব
কবিতায় গল্প বলা মানুষ

সালমান হাবীব

তিনি একাধারে কবি, আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও রেডিও জকি এবং কালের কণ্ঠ "সাহিত্য আড্ডা" অনুষ্ঠানের উপস্থাপক। তিনি দীর্ঘদিন ধরে বাচিক শিল্পের নানা ধারায় কাজ করে চলেছেন। কবিতা, আবৃত্তি, উপস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত ও গড়ে তুলতে ভূমিকা রাখছেন। তাঁর স্বতন্ত্র বাচনভঙ্গি ও সৃজনশীল উপস্থাপনার জন্য তিনি শ্রোতা ও সাহিত্যপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত।

কোর্সটি যেভাবে পরিচালিত হবে

"শব্দচিত্র" আবৃত্তি বিদ্যালয়ের কোর্সটি তিন মাস মেয়াদী। প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসসমূহ Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশিক্ষকের সঙ্গে যুক্ত থেকে শিখতে পারবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে।

📅

কোর্স মেয়াদ

৩ মাস (মোট ১২ সপ্তাহ)

🎥

সাপ্তাহিক ক্লাস

২ দিন (মোট ২৪টি Zoom লাইভ ক্লাস)

💻

মাধ্যম

Zoom App (সরাসরি ইন্টারঅ্যাক্টিভ সেশন)

কোর্স ফি ও রেজিস্ট্রেশন

Pricing Plan

স্পেশাল আবৃত্তি কোর্স

৪০০০ / টাকা
  • ৩ মাসের পরিপূর্ণ প্রশিক্ষণ
  • সপ্তাহে ২ দিন (Zoom Live Class)
  • ২৪টি অনলাইন লাইভ ক্লাস
  • প্রফেশনাল ডিজিটাল সার্টিফিকেট
  • বিশেষজ্ঞদের ফিডব্যাক
  • স্টুডিও প্র্যাকটিস সেশন
Enroll Now

*সীমিত আসন সংখ্যা। জলদি রেজিস্ট্রেশন করুন।

শব্দচিত্রে যুক্ত হয়ে আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হোক আজই

"শব্দচিত্র" আবৃত্তি বিদ্যালয়ের প্রথম আবর্তনে যুক্ত হতে নিচের ফর্মে সঠিক তথ্য প্রদান করুন। আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং পরবর্তী নির্দেশনা জানিয়ে দেব।

🎉 সফলভাবে নিবন্ধিত হয়েছেন!

আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে।

আমরা শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব এবং পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব।